শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২২
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১১, ২০২৪, ১১:০৩ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিয়ে করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। মেগা টুর্নামেন্টটি শেষে যখন টাইগার ক্রিকেটাররা নিজেদের মতো সময় কাটাচ্ছেন, তখনই বড় সুসংবাদ দিয়েছেন রিশাদ। ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংসে পা দিয়েছেন তিনি, বসেছেন বিয়ের পিঁড়িতে। বিশ্বকাপ শেষে দেশে ফিরেই রিশাদ নিজ শহর নীলফামারীতে ছুটে গিয়েছিলেন। সেখানেই অবস্থান করছিলেন গেল কয়েকদিন ধরে। যেখানে তার বন্ধু-বান্ধব ও সামাজিক কিছু কাজে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। এর মাঝেই আজ (বৃৃহস্পতিবার) জানালেন নিজের বিয়ের খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

 

ফেসবুক পোস্টে ‘গট ম্যারিড’ উল্লেখ করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর। জানা গেছে, রিশাদের সদ্য বিবাহিত স্ত্রী সিদরাতুল মুনতাহা। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। তবে ব্যক্তিগতভাবে ইসলামী বিধান পালন করায়, এখনই স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য সামনে আনেননি রিশাদ। উল্লেখ্য, বাংলাদেশি লেগস্পিনার রিশাদ তার অভিষেক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সব মহলে বেশ প্রশংসিত। নিঃসন্দেহে বাংলাদেশ যে একজন রিস্ট স্পিনারের জন্য এত অপেক্ষা করেছে, সেটিও কিছুটা হলেও ঘুচেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell