বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
  • ১৩৩ ০৯ বার দেখা হয়েছে

 

বিরিয়ানি হাউসকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নিউমার্কেট এলাকার হাজী বিরিয়ানি হাউসকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ এপ্রিল) গরু ও মহিষের নলি জাতীয় পচাগলা দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, কাঁচা মাংস জাতীয় খাবারের সঙ্গে রান্না করা খাবার, মেয়াদহীন বোরহানি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ এবং অজ্ঞাত ও অপ্রচলিত মসলা ব্যবহারের দায়ে এ জরিমানা করা হয়েছে।

সিএমপির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।
একই অভিযানে এবিপি রেস্টুরেন্টে অপরিচ্ছন্নতা এবং খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ছয় হাজার টাকা, হোটেল হান্নান আল ফয়েজ অ্যান্ড রেস্তোরাঁয় অপরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউসে অপরিচ্ছন্নতা এবং মেয়াদোত্তীর্ণ বোরহানি বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell