শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩১, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী গ্রেফতার ৩

জেলার কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের তিন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

 

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা গাজী বাড়ির মৃত আজিজ মিয়ার মেয়ে হেলেনা বেগম (৩৫), একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী নাজমা (৫০) এবং আড়াইওড়া নমসোদ পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী রূপা আক্তার (৩৫)।

এরআগে, বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর বিল্লালের মাছের ঘেরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, জব্দ করা ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।

এদিকে, পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell