বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বিশেষ অভিযানে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
  • ২০৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিশেষ অভিযানে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দু’দিনের বিশেষ অভিযানে ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) ও বুধবারের (৩ জুলাই) অভিযানে শিল্প গ্রাহকদের সহযোগিতায় পুলিশ-ম্যাজিস্ট্রেট ছাড়াই এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সাদিপুর, মিরেরটেক, হাতুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ১৭০০ মিটার পাইপ লাইনসহ ১৬০০ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ জোনের ম্যানেজার এরশাদ মাহমুদ জানান, সোনারগাঁ উপজেলার আওতাধীন মদনপুর-আড়াইহাজার সড়কের পাশে বিভিন্ন আবাসিক ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করে আসছিল। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছিল। তাছাড়া ওই এলাকার বৈধ শিল্প প্রতিষ্ঠানে গ্যাস পাওয়া যাচ্ছিল না। শিল্প মালিকরা অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করেন। সেই অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট ছাড়াই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আন্দিরপাড়, বরইবাড়ি, ললাটি, নয়াপুর বাজার, সাদিপুর, মিরেরটেকসহ আরও কয়েকটি স্থান থেকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের ম্যানেজার জুয়েল ফকির বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে তাদের বৈধ শিল্প গ্রাহকরা ৪ দিন ধরে গ্যাস পাচ্ছেন না। ফলে তাদের ব্যবহৃত কাঁচামাল নষ্ট হয়ে ৪০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে প্রায় ১০টি শিল্প প্রতিষ্ঠানের মালিক একত্র হয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধ কমিটি গঠন করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell