শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

বিশ্বকবি রবীন্দ্রনাথ-জাতীয় কবি নজরুল জন্মবার্ষিকী উদযাপিত 

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৫, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ-জাতীয় কবি নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (২৫ মে) এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বাংলা সাহিত্যের দুই কিংবদন্তী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী, কবিতা, গান ও তাদের রচনার সঙ্গে মিশে আছে এ বাংলার মানুষের সংস্কৃতি ও কালের বিবর্তনের নানা ইতিহাস। এত বছর পর এসেও বাংলা সাহিত্যে তাদের সমকক্ষ আর কেউ তৈরি হয়নি। তাই বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে তারা অমর হয়ে রয়েছেন।

রাষ্ট্রদূত রবীন্দ্র ও নজরুল চর্চার মাধ্যমে সুদূর প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা ও রচনাবলীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ভিজিটিং প্রফেসর হুমায়ুন কবির। এরপর কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি ও গানের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell