শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে ওয়েবলিংক চালু হয়েছে।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২১, ৮:৫৯ অপরাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে ওয়েবলিংক চালু হয়েছে।দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীকে করোনা টিকার আওতায় আনতে একটি ওয়েবলিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এজন্য যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ লিংকটি চালু করেছে ইউজিসি। এখনও যেসব শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেননি, এ লিংক ব্যবহার করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই, তাদের দ্রুত সনদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে ইউজিসি। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ দিতে অনুরোধ করেছে ইউসিজি।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, কমিশনের লক্ষ্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে টিকার আওতায় নিয়ে আসা। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা এ ওয়েবলিংকের মাধ্যমে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারাও এ লিংক ব্যবহার করে সুরক্ষা অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এ ওয়েবলিংকের মাধ্যমে টিকাগ্রহণকারী ও নিবন্ধনকারী শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের তথ্য পাওয়ার পর স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে ইউজিসি।

২৭ সেপ্টেম্বরের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের কাজটি শেষ করতে পারবে, তারা চাইলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় খুলতে পারবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell