সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৬, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার (২৮)  নামে পুলিশ সদস্য মারা গেছেন। তিনি খিলক্ষেত থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

 

 

শনিবার ২৬ (অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানা পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করে। এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত পুলিশ সদস্য রায়হানের বড় ভাই কাওসার আলী জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে। বর্তমানে স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত কুড়াতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন। তার বাবা আবদুস সোবাহানও পুলিশ সদস্য ছিলেন। ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। গতরাতে কুড়াতলি এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন তিনি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, রায়হান খিলক্ষেত থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। রায়হান কুড়িল বিশ্বরোড এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। গতরাত ১২টার দিকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell