রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে পচনশীল অবস্থায় এক শিশু ও তিন প্রাপ্তবয়স্কসহ চারজনের লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

রাজধানীর পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে এক শিশু ও তিন প্রাপ্তবয়স্কসহ মোট চারজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা হত্যাকাণ্ডের শিকার হতে পারে।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মাদারীপুর জামে মসজিদের সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে পচনশীল অবস্থায় এক নারী ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়। দুজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মুক্তার হোসেন জানান, উদ্ধার করার সময় দেখা যায় যুবকের ডান হাত ও নারীর বাম হাত একই রশির সঙ্গে বাঁধা ছিল। পাশাপাশি ২৫ কেজি ওজনের একটি চালের বস্তা বাঁধা ছিল। বিষয়টি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। সিআইডি ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহ দুটি শনাক্তের চেষ্টা করছে।

এর আগে একই দিন দুপুরে সদরঘাট নৌ-পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে আরও দুটি লাশ উদ্ধার করে। এদের মধ্যে আনুমানিক পাঁচ বছরের এক শিশু ও ৩৫ বছরের এক নারী রয়েছেন।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সোহাগ রানা বলেন, এ ঘটনাতেও পুলিশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। তবে মরদেহ দুটি বেশি পচে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ সম্ভব হয়নি। পুলিশ ধারণা করছে, নিহত দুজন মা ও সন্তান হতে পারে। তাদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।

চারটি লাশেরই সোমবার (২৫ আগস্ট) সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ময়নাতদন্ত সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নারী ও শিশুর শরীরে সরাসরি হত্যার আলামত পাওয়া গেছে। অন্যদিকে পুরুষ ও নারীর মরদেহ থেকেও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell