শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় আটকে-সাংবাদিকের তৎপরতায় তাদের উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৯, ২০২২, ২:০৩ পূর্বাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় আটকে-সাংবাদিকের তৎপরতায় তাদের উদ্ধার

মাঝ নদীতে কচুরিপানায় ৫ যাত্রী নিয়ে আটকে যায় নৌকা। পরে সাংবাদিকের তৎপরতায় তাদের উদ্ধার করে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি টিম।

রোববার (১৮ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজধানীর বাবু বাজার ব্রিজের সামনে বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় একটি নৌকা কচুরিপানায় আটকে যায়। এতে করে দুপুরের দিকে ৩ ঘণ্টার বেশি সময় নৌকাটিতে একজন মহিলা, একজন শিশু ও একজন পুরুষ এবং নৌকার মাঝিসহ মাঝ নদীতে আটকে থাকেন।

 

এ দৃশ্য দেখে বুড়িগঙ্গার ব্রিজের উপরে শতাধিক মানুষ আটকে পড়ে নৌকাটি দেখতে ভিড় করেন। ঘটনাটি দেখে দেশ রূপান্তরের প্রতিবেদক সানমুন আহমেদ জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। এর ২০ মিনিট পরেই নৌকাটি উদ্ধার করতে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে আটকে পড়া মানুষরা উদ্ধার হয়।

এ প্রসঙ্গে সানমুন আহমেদ বলেন, আমি মনে করি সাংবাদিক হিসেবে শুধু সাংবাদিকতা না, মানুষের উপকারেও কাজ করা উচিত। আমি এটি মনে-প্রাণে বিশ্বাসও করি। দুপুরে একটি কাজে আমি বাবুবাজার গেলে সেখানে আটকে পড়াদের দেখতে পাই। দুঃখের বিষয় হলো আশে-পাশে অনেক মানুষ থাকলেও সবাই চেয়ে-চেয়ে ঘটনাটি দেখছিলেন…। পরে, আমি দ্রুত জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে একটি টিম তাদের উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনাটি মূলত বাবুবাজারের মিটফোর্ড হাসপাতাল ঘাট সংলগ্ন। বর্ষায় এখানে প্রচুর কচুরিপানা হয়। ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

সদরঘাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান বলেন, আমরা ফোন পাওয়ার পর বিকেল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৪টা নাগাদ নৌকা এবং মাঝিসহ মোট ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell