শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৭
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়ায় থানায় অভিযোগ,তদন্ত করতে গিয়ে মারধরের শিকার পুলিশ সদস্য

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৮, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
  • ৭০ ০৯ বার দেখা হয়েছে

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে বৃদ্ধ বাবাকে ভরণপোষণ না দেওয়ায় থানায় অভিযোগ করা হয়। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- সদর থানার সাব-ইন্সপেক্টর কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) থানায় তার সন্তান গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন। ওই দিন বিকেলে উপ পরিদর্শক (এসআই) কামাল হোসেন দুই কনস্টেবলসহ অভিযোগের তদন্ত করতে ঘটনাস্থলে যান। তদন্ত করতে  যাওয়া ওই পুলিশ সদস্যদের ওপর অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে উত্তেজিত কথাবার্তা হয়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে তারা মারধর করেন। পরে সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে।

আহত ওই তিন পুলিশ সদস্যদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত এস এম আমান উল্লাহ (ওসি) বলেন, পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ওই দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell