মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে-ডা. এ জেড এম জাহিদ হোসেন।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৯, ২০২৫, ৩:১০ পূর্বাহ্ণ
  • ৫৭ ০৯ বার দেখা হয়েছে

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে-ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকা প্রতিনিধি।।।

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ জানান, কিছুদিন আগে বেগম খালেদা জিয়া যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থাতেই আছেন। উনার চিকিৎসকরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।

তিনি আরও জানান, তবে উনার যে অসুস্থতা এবং বিগত সময়ে অসুস্থ অবস্থায় পরিকল্পিতভাবে তাকে যথাযথ চিকিৎসা দিতে দেওয়া হয়নি, এ কারণেই উনার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এজন্য উনি এবার কঠিন সময় পার করছেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বলেও জানান ডা. জাহিদ। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell