সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:০৩
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
  • ১৪৫ ০৯ বার দেখা হয়েছে

 

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার

টাঙ্গাইল প্রতিনিধি।।

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি ইভটিজিংয়ের শিকার হয়েছেন। ঘটনার সময় বীথির সঙ্গে তার দুই বোন ছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভিক্টোরিয়া ফুডজোনের সামনে সমন্বয়ক বীথিসহ তার দুই বোনের সাথে ইভটিজিং করে চারজন যুবক। এ সময় প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ওই চার বখাটে।

ইভটিজারদের মধ্যে অমীয় ও মুন্নার নাম জানা গেলেও অন্য দুইজনের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ফাতেমা রহমান বীথি জানায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে ওই ইভটিজাররা তাদের অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুডজোনে আসার পর তারা ইভটিজিং করেন। এ সময় তারা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইভটিজারদের শাস্তি দাবি করেছেন ছাত্র-আন্দোলনের এ সমন্বয়ক।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, ঘটনাটির বিষয়ে এখনও জানতে পারিনি। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell