সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী দোসর ও ‘র’ এজেন্ট ভূমিদস্যু এড. রাকেশ বাহিনীর নির্যাতনের শিকার বিধবা নারী রাশমনি ভৌমিক সু-বিচার চান

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামী দোসর ও ‘র’ এজেন্ট ভূমিদস্যু এড. রাকেশ বাহিনীর নির্যাতনের শিকার বিধবা নারী রাশমনি ভৌমিক সু-বিচার চান

 

মোঃ শাকিল হাসান :

ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনজীবী সমিতির এডভোকেট রাকেশ চন্দ্র সরকার। ছাত্র জীবন থেকেই প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবার এই রাকেশ এর বিরুদ্ধে প্রতারণার শিকার হয়েছে এক বিধবা নারী রাশমনি ভৌমিক। রাশমিন ভৌমিক এর স্বামীর বাড়ি সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের বড় বাড়ি। মৃত পান্ডব ভৌমিক এর দ্বিতীয় স্ত্রী রাশমিন ভৌমিক। পান্ডব ভৌমিক এর প্রথম স্ত্রীর এক ছেলে মৃত হরলাল ভৌমিক ও পাঁচ  মেয়ে আর দ্বিতীয় স্ত্রী রাশমিন ভৌমিক এর এক ছেলে মৃত ভুবন রঞ্জন ভৌমিক ও তিন মেয়ে। ভুবন রঞ্জন ভৌমিক প্রাপ্ত বয়সে অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার মা ও তিন বোন রেখে যান।

মৃত পান্ডব ভৌমিক এর ওয়ারিশ প্রাপ্ত হিসেবে ভুবন রঞ্জন ভৌমিক তার শাহজাদপুর মৌজার জে এল নং ৭১ খতিয়ান ১৭৫৬  নিজ নামে বিএস রেকর্ড করে সরকারি খাজনাদি পরিশোধ করে ভোগ দখল করে আসা অবস্থায় মৃত্যুবরণ করলে তার মা রাশমিন ভৌমিক আইনগত ভাবে মালিক হয়ে নিজ নামে জমা খারিজ করে সরকারি খাজনাদি পরিশোধ করেন। পরবর্তীতে ভুবন রঞ্জন ভৌমিক এর সৎ ভাইয়ের ছেলে স্বপন লাল ভৌমিক প্রতারণা করে নিজ নামে জমা খারিজ করে নেয়। আর এই অবৈধ কাজের সহযোগিতা করে স্বপন এর আপন বোন জামাই এডভোকেট রাকেশ চন্দ্র সরকার। জানা যায়, স্বপন রাকেশকে আমমোক্তার নামা দলিল করে দেয়। এর পর থেকে শুরু করে এডভোকেট রাকেশ তার প্রতারণা। রাকেশ বাহিনী প্রথমে রাশমিন ভৌমিক এর কাছ থেকে জোরে টিপ সহি নেয়। বিধবা নারী রাশমিন ভৌমিক এর জীবন চলাচলের এক মাত্র আয়ের উৎস মৃত ভুবন রঞ্জন ভৌমিক এর রেখে যাওয়া জায়গা গুলো দিয়ে ফসল উৎপাদন করে জীবন-যাপন করতো। এই রাকেশ বাহিনী রাশমিন ভৌমিককে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে সব জায়গা অবৈধভাবে দখল করে নেয় বিধবা নারীর শেষ আশ্রয় স্হল। রাশমনির ঘরের সব মালামাল নিয়ে যায় রাকেশ বাহিনী। এই বিষয়ে জানতে চাইলে এলাকার সাধারণ মানুষ বলেন, রাশমিন ভৌমিক এর উপর যে নির্যাতন করেছে স্বপন রাকেশ রাহুল, এই বিধবা বৃদ্ধ নারীকে তার বাড়ি থেকে বের করে দিছে, ঘরের সব মালামাল নিয়ে গেছে এরা। পরে এই বিধবা নারী তার বড় মেয়ের বাড়িতে আশ্রয় নেন। আর এই মেয়ের বাড়িতে আশ্রয় নেওয়ায় তার বড় মেয়ে রীতন রানী সরকার এর পরিবারের জন্য কাল হয়ে আসে। রাশমিন তার বড় মেয়ের জামাইকে জায়গার মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আম মোক্তারনামা করে দেয়, কারণ রাশমিনর বয়স প্রায় ৮৫ বছর বয়স সে চলাফেরা করতে পারে না ঠিকমতো। তার মেয়ের জামাই রসরাজ চন্দ্র সরকার সহ তার পরিবারের সবাই সহ বিধবা নারী রাশমনিকেও  রাকেশ বাহিনী মিথ্যা হয়রানি মূলক মামলা দেয়, আর এই মামলায় রসরাজ একাধিক বার জেল খেটেছে। রসরাজ বলেন, আমার শাশুড়ীকে রাকেশ ও রাহুল বাহিনী জোর করে বাড়ি থেকে বের করে দিছে, এখন আমার শাশুড়ী আমার বাড়িতে থাকে। উনার সব জায়গা জমি রাকেশ বাহিনী অবৈধভাবে দখল করে নিছে। আমার শাশুড়ী চলাচল করতে পারে না তাই আমাকে আম মোক্তারনামা দলিল করে দিছে। আমি জায়গা জমির মামলা পরিচালনা করি তাই আমাকে ও পরিবারকে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়েছে, আমি একাধিক বার জেল খেটেছি। রাকেশ এডভোকেট তাই যে কোন মিথ্যা মামলা দিলেও আদালত জামিন দেয়না। রাকেশ ভারতের ‘র’ এর এজেন্ট তাই আগে সব অফিসাররা তাকে ভয় করতো। জানা গেছে, রাকেশ বর্তমানে পলাতক আছে, তার নামে একাধিক হত্যা মামলা আছে। আওয়ামী লীগের দোসর, ভারত দোসর ও ভারতের ‘র’ এর এজেন্ট রাকেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার সাথে জড়িত ছিল। রাকেশ বাহিনী এর সহযোগী রাহুল ও একাধিক হত্যা মামলার পলাতক  আসামি। রসরাজ বলেন, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এর কার্যালয়ে মিস কেস আপিল মামলার শুনানী চলতেছে। আমি এদের বিচার দাবি জানাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে রাশমনি বলেন, আমি এই বৃদ্ধ বয়সে আমার স্বামীর ভিটাতে মরতে চাই। রাকেশ, স্বপন ও রাহুলদের কঠিন শাস্তি দিতে হবে, যাতে করে কেহ আমার মতো বৃদ্ধ বয়সে স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করতে না পারে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell