বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০০
শিরোনামঃ
ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । তথ্য সংস্কৃতি,পর্যটন যৌথ উদ্যোগে ও কলকাতা পৌর সংস্থার সহযোগিতায়-হোলির মিলন উৎসব, প্রধান অতিথি -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন।

ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৬, ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ
  • ৩৭৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ;ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৪ জুলাই) দিবাগত রাত ২ থেকে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এর অভিযান চালিয়ে ডাকাত ২ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খাটিংগা নির্জন বাগানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮/১০ জনের একটি ডাকাত দল। গোপন সূত্রে পেয়ে খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালায়। এসময় অপরাপর ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মন্নান মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া ও মৃত সুলতান মিয়ার ছেলে ফজল খাঁন। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২ টি দা, ২ টি লম্বা ধারালো ছোড়া (কিরিচ), ২টি টর্চ লাইট ও সাথে গ্রীল কাটার ১টি যন্ত্র পাওয়া গেছে। উল্লেখ্য মোঃবাবুল মিয়ার ডাকাতের নামে পূর্বে অস্ত্র আইনের, মামলা মাদক আইনের মামলা, এবং অন্যান্য মামলা সহ মোট ০৫ টি মামলা আছে। ও মোঃ ফজল খানের নামে ০২ টি মামলা রয়েছে। এছাড়াও গত (২ জুলাই) দিবাগত রাতে হরষপুর ইউনিয়নের পাইকপাড়ার পেশাদার গরু চোর আব্দুর রহমানকে চুরিকৃত গরুসহ আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ মনিরুল ইসলাম জানান, পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে আদালতে চালান দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell