রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৬
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

ব্রাহ্মণবাড়িয়ার যমজ সন্তান জন্ম দেওয়া রুমা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ সন্তান জন্ম দেওয়া রুমা আক্তার। মিলবে মাতৃত্বকালীন ভাতাও।

শনিবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শাহগীর আলম।

তিনি বলেন, রুমা আক্তারকে নিয়ে সংবাদ হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। ওই নারীকে উপজেলার নারায়ণপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়া হবে। তার মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থাও করা হবে। তাকে সুবিধাভোগীর আওতায় এনে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। আত্মনির্ভরশীল হতে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, এরই মধ্যে আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে রুমাকে দেখে এসেছেন এবং নগদ দুই হাজার টাকার পাশাপাশি ফল দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

ভোলার লালমোহন উপজেলার মেয়ে রুমা আক্তার ছোটবেলায় সৎমায়ের অত্যাচারে বাড়ি থেকে বের হয়ে আসেন। নিজের নির্দিষ্টভাবে বেড়ে ওঠার জায়গা ছিল না, ছুটে চলেছেন এখানে সেখানে। গত কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া কেল্লাশহীদ মাজারে আসার সুবাদে বিয়ে হয় হবিগঞ্জের ইব্রাহিম মিয়া নামের এক যুবকের সঙ্গে। এক কন্যাসন্তান নিয়ে ভালোই কাটছিল তার সংসার।

দ্বিতীয়বার গর্ভধারণের পর প্রায় নয় মাস আগে কন্যাকে নিয়ে চলে যান স্বামী ইব্রাহিম। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও স্বামী-সন্তানকে পাননি রুমা। মাথায় বাজ পড়া রুমা ভাড়া বাসা ছেড়ে আশ্রয় নেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। অন্যের কাছে হাত পেতে চলতো পেট। সুমি আক্তার নামে এক নারীকে মা ডাকতেন। সেই নারী ২৯ জুন রাত ১১টার দিকে রুমাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই স্বাভাবিক প্রক্রিয়ায় দুই ছেলেসন্তানের জন্ম দেন রুমা। তাদের নাম রাখা হয় হাসান-হোসেন।

৩০ বছর বয়সী রুমা আক্তারের কোলজুড়ে আসা ফুটফুটে সন্তানদের নিয়ে ছিলেন দুশ্চিন্তায়। নিজে এখানে সেখানে বেড়ে উঠলেও ছেলেসন্তানদের কীভাবে লালন পালন করবেন সে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। এ নিয়ে শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমেও তার বিষয়টি উঠে আসে। এসব সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এলে রুমার দায়িত্ব নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

রুমা বলেন, ‘আমার কোথাও যাওয়ার জায়গা নেই, স্টেশনে আশ্রয় নিয়েছি। নবজাতকদের নিয়ে কোথায় যাব, জানি না। শুনেছি সরকারিভাবে আমাকে ঘর দেওয়া হবে। যারা এসব ব্যবস্থা করে দেবেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell