সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩২
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীরও মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ৯:২৫ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা (৪৫) মারা যান।

এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিনকে (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনিও মৃত্যুবরণ করেন।
শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য।

শাহাবুদ্দিনের ছোট ভাই অ্যাডভোকেট এম এম শাহাদাৎ হোসেন বলেন, আমার ভাবি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে তার হার্টে রিং পরানো হয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার দুপুরের পর ভাবি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালাইসিস করা হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে মারা যান তিনি। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় ভাই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় বিকেল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের দু’জনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, কিছুক্ষণের ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell