বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৮
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৬, ২০২৪, ২:১১ পূর্বাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

ঢাকা প্রতিনিধি।। প্রকৃতির জন্য দরদ দিয়ে কাজ করার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে প্রকৃতি রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশের দীর্ঘদিনের সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। অগ্রাধিকার ঠিক করে খাল দখল ও দূষণমুক্ত করা হচ্ছে। সব নদী রক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি টেলিভিশন প্রাঙ্গণে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করছে। পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষাকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে সবাইকে কাজ করতে হবে। জনগণের মতামত প্রতিষ্ঠা এবং সমস্যার সমাধান করতে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল হামিদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন, সুইডেন দূতাবাসের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফার্স্ট সেক্রেটারি নায়োকা মারটিনেজ বেকস্ট্রম প্রমুখ। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পদক পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। উপদেষ্টা বলেন, হালদা এবং মনজুরুল কিবরিয়াকে আলাদা করা যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell