শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৮
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪,আহত আরও পাঁচজন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৯, ২০২৪, ১১:১২ অপরাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

ভাঙ্গায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪,আহত আরও পাঁচজন

এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কের খাড়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি এলাকার আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ নগর সংবাদকে বলেন, ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell