শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৩
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ভাড়া বাসা থেকে মা ও মেয়ের বিষপানে আত্মহত্যা, মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
  • ৮৭ ০৯ বার দেখা হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার রামপুর এলাকায় একটি বাড়ির তৃতীয় তলার কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ঋণের চাপ সহ্য করতে না পেরে তাঁরা বিষপানে আত্মহত্যা করেছেন। ‎ ‎মৃত দুজন হলেন মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং এ দম্পতির মেয়ে মিশু আক্তার (১৪)। জাহেদা স্থানীয় একটি জুতা কারখানায় চাকরি করতেন। মীর হোসেন পেশায় রাজমিস্ত্রি। তাঁদের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামে। ‎ ‎

বাড়ির মালিক আবুল খায়ের বলেন, ‘১২ জুলাই ওই দম্পতি বাসা ভাড়া নেন। গতকাল মধ্যরাতে জুতার কারখানার ফোরম্যান ইব্রাহিম ফোন করে জানান, জাহেদা মারা গেছেন। পরে তিনতলায় গিয়ে দেখি, ঘরের একটি কক্ষে মা-মেয়ের নিথর দেহ পড়ে আছে। জানতে পারি, ওই সময় মীর হোসেন ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছেন। ওই কক্ষে বিষের বোতল পাওয়া গেছে।’ ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন জায়গা থেকে ঋণ করে তা শোধ করতে না পেরে সম্প্রতি পরিবার নিয়ে এলাকা ছাড়েন মীর হোসেন। এরপর বুড়িচংয়ে এসে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহ ও ঋণের চাপে জাহেদা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মেয়ে মিশু স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত। ‎ ‎

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনাস্থল থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। মরদেহেও বিষপানের আলামত রয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‎ ‎সাইফুল মালিক আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারটির প্রায় ১৫ লাখ টাকার ঋণ ছিল। ঘটনার পর মীর হোসেন পালিয়ে গেলেও পুলিশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছেন। তিনি জানিয়েছেন, আতঙ্কে তিনি পালিয়ে গেছেন। তাঁর স্ত্রী বড় মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না। ‎ ‎

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell