শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

ভাড়া বেশি চাওয়াকে কেন্দ্র করে,যাত্রীকে খুন

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৫, ২০২২, ৮:২৩ অপরাহ্ণ
  • ৪৩৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ভাড়া বেশি চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মারপিটে মো. আলী হোসেন (৫২) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী মুন্সিগঞ্জের মধ্যপাড়া ইউনিয়নের তেলেরপাড় এলাকার প্রয়াত আব্দুল জব্বারের ছেলে। নিহত আলী পেশায় একজন কৃষক ছিলেন।

জানা গেছে, ইছাপুরা অটোস্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে করে ইছাপুরা ইউনিয়নের লালবাড়ী সেতুর এলাকায় যান আলী। সেখানকার ভাড়া ছিল পাঁচ টাকা। আলী গন্তব্যে পৌঁছে ইজিবাইক থেকে নামেন এবং চালককে পাঁচ টাকা ভাড়া দেন। এ সময় চালক পাঁচ টাকা ভাড়া নিতে অস্বীকৃতি জানান। তিনি আরও বেশি ভাড়া দাবি করেন। এ নিয়ে চালক এবং নিহত ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর কিছুক্ষণ পর ওই ইজিবাইকের ডাকে তার আরও একজন পরিচিত চালক ঘটনাস্থলে আসেন। পরে তারা দু‘জন একসঙ্গে যাত্রীকে আলীকে মারপিট করে। এতে আলী মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জসিম উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই আলী হোসেন নামে ব্যক্তিটির মৃত্যু হয়েছে। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell