শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

ভারতে পাচার হওয়া ৫ নারী উদ্ধার -গ্রেফতার ৩ পাচারকারী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৫, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

ভারতে পাচার হওয়া ৫ নারী উদ্ধার -গ্রেফতার ৩ পাচারকারী

আসিস কুমার চক্রবর্তী-শিলিগুড়ি প্রতিনিধি।।

পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গত রোববার (২৩ জুলাই) পাচারের শিকার পাঁচ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন তিন পাচারকারীকেও। জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দোমোহনী আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পেরিয়ে শিলিগুড়িতে আনা হয় ওই পাঁচ বাংলাদেশি নারীকে। এরপর তাদের অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পায় শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নিউ জলপাইগুড়ি থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পাঁচ নারী বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। তারা পুলিশকে জানিয়েছেন, বাংলাদেশের এক ব্যক্তি ভারতে যাওয়ার সময় বলেছিলেন, তাদের জন্য কাজ রয়েছে। এরপর বাংলাদেশ থেকে তাদের ভারতে আনা হয় পুলিশ জানিয়েছে, গ্রেফতার সন্দেহভাজন পাচারকারীরা হলেন ঝন্টু রায়, ফনি রায়, এবং সঞ্জয় রায়। তারা শিলিগুড়ির বাঁকড়াভিটা, সালুগাড়া এবং আশিঘরের বাসিন্দা। এ ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্র জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের সোমবার জলপাইগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell