শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ভিড়ের সুযোগে দুই নারী ফুটবলার সিনিয়রের ডলার চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২২, ২০২২, ৯:০৫ অপরাহ্ণ
  • ৪৫৮ ০৯ বার দেখা হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলাররা বিমানবন্দরে আসার পর তাদের নিয়ে উল্লাসে মেতে ওঠে পুরো দেশের মানুষ। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রাজকীয় সংবর্ধনা দিয়ে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। কিন্তু এরই মাঝে ঘটে দুঃখজনক ঘটনা। বিমানবন্দরে ভিড়ের সুযোগে দুই নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের ডলার চুরির ঘটনা ঘটেছে।

আনন্দ আর উল্লাসের মাঝে প্রথমে ঘটনাটি টের পায়নি কেউ। পরে নিজেদের লাগেজ খুলতে গিয়েই দেখা গেলো, ডলার চুরির বিষয়টি। সাফজয়ী দুই নারী ফুটবলারের ডলার চুরির ঘটনায় আজ দুপুরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লিগ্যাল উইং।

শুধু মতিঝিল থানায়ই নয়, বিমানবন্দর থানায়ও সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে বাফুফে ভবনে এক ব্রিফিংয়ে জানিয়েছেন সেক্রেটারি আবু নাইম সোহাগ।

তিনি জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি এবং বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। সেখানে বাফুফে লিগ্যাল ডিপার্টমেন্টের লোকেরা কাজ করছে।’

ব্রিফিংয়ে উপস্থিত নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ঢাকার শাহজালাল বিমানবন্দরে ডলার চুরি ঘটনার যদি কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে আমরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করবো। ঘটনাটা সেখানে ঘটেছে কি না তা খতিয়ে দেখার জন্য তাদেরকে অনুরোধ জানাবো।’

তিনি আরও বলেন, ‘যদি দুই ফুটবলারের খোয়া যাওয়া ডলার উদ্ধার করা না যায়, তাহলে আমরা সমপরিমাণ অর্থ বাফুফের ফান্ড থেকে তাদেরকে দিয়ে দেবো।’

এদিকে বিমানবন্দরে কৃষ্ণা রানী সরকার এবং সামসুন্নাহার সিনিয়রের ডলার চুরির ঘটনায় চোর ধরতে মাঠে নেমেছে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা গোয়েন্দা সংস্থা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট, এপিবিএন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি।

জানা গেছে, কৃষ্ণার লাগেজের তালা ভেঙে ৯০০ মার্কিন ডলার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। অন্যদিকে শামসুন্নাহারের লাগেজ কেটে নিয়েছে ৪০০ মার্কিন ডলার। এর পাশাপাশি কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে এই দুই ফুটবলারের।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell