শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৪
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

ভোলাগঞ্জ সিলেটের আস্ত টিলাকে পুকুর বানিয়ে ফেলেছে পাথরখেকোরা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৭৯ ০৯ বার দেখা হয়েছে

ভোলাগঞ্জ সিলেটের আস্ত টিলাকে পুকুর বানিয়ে ফেলেছে পাথরখেকোরা

ভোলাগঞ্জ প্রতিনিধি।

উপজেলা কোম্পানীগঞ্জ। ভোলাগঞ্জ বাজার থেকে সিলেট শহরে আসতে হাতের ডান দিকে সরু আঁকা-বাঁকা রাস্তা। সে রাস্তা ধরে এগোলেই শাহ আরেফিন (শার্ফিন) টিলা। বর্ষা মৌসুমে ভাঙাচোরা সড়কের কোথাও কোথাও হাঁটুপানি। কষ্টেসৃষ্টে গন্তব্যে যেতে মোটরসাইকেলই একমাত্র ভরসা।

লাল মাটি আর লাল পাথরের টিলা। সৌন্দর্য ছিল মোহনীয়। টিলায় উঠে পাশের দেশ ভারতের মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতেন পর্যটকরা। এটা বছরখানেক আগের কথা। এখন দেখে বোঝারই উপায় নেই যে এটি টিলা ছিল। গত বছরের ৫ আগস্টের পর সিলেটে একযোগে শুরু হওয়া পাথর লুটের বলি এ টিলাটিও।শার্ফিন টিলার লাল মাটি এখন ধূসর। পাথরের চিহ্ন নেই। টিলাও নিশ্চিহ্ন। টিলার মাটি-পাথর সবই পাথরখেকোদের পেটে! প্রাকৃতিক টিলা এখন মনুষ্যসৃষ্ট পুকুর! বৃষ্টির পানি জমে এমন অবস্থা দাঁড়িয়েছে যে আগে এখানে টিলা ছিল কেউ বিশ্বাসই করবে না। যারা প্রথমবার যাবে তারা জানবেও না যে তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ছিল কোনো মাটি কিংবা পাথুরে টিলা।গ্রামবাসীর মনে এখন অজানা আতঙ্ক। অপরিচিত লোক দেখলেই বিরক্তির ছাপ। এদিক-ওদিক আর মানুষের মুখের দিকে তাকাতে থাকে। একজন আরেকজনের সঙ্গে কানাকানি করে, ‘প্রশাসন অথবা মিডিয়ার লোক’। কথা বলতে চায় না স্থানীয়দের কেউই। সাংবাদিক পরিচয় গোপন করে পর্যটক হিসেবে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও একজন আরেকজনকে ইশারায় সতর্ক করে।স্থানীয় সূত্র আর অনুসন্ধানে জানা যায়, অপরূপ সৌন্দর্যের এই টিলা পর্যটনের জন্য আকর্ষণীয় হলেও বিগত সময়ে তেমন পরিচিতি পায়নি। জানাশোনা লোকজন এখানে মূলত পর্যটকদের নিয়ে আসতো। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় কিছু পাথর ব্যবসায়ী পুরোদমে এই টিলার খনন শুরু করে। হাজার হাজর ট্রাক পাথর সরিয়ে নেয়। টিলার পাথর লাল হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। মূলত টিলা কেটে পাথর সংগ্রহ করে সেগুলো পাঠানো হতো পার্শ্ববর্তী ক্রাশার মেশিনে। সেখানে পাথর ভেঙে পরে বিক্রি করে দেওয়া হতো। এভাবে এক বছরে আস্ত একটি টিলা খনন করে ছোট-বড় পুকুর বানিয়ে ফেলা হয়েছে।সিলেট শহর থেকে ভোলাগঞ্জের পথে শত শত ক্রাশার মেশিন। এসব মেশিনেই পাথর ভাঙা হয়। প্রশাসনের অভিযানের পর এসব মেশিন ফেলে পালিয়েছেন মালিকরা। বর্তমানে মেশিন ও পাথর পড়ে থাকতে দেখা যায়। এর অধিকাংশই ভোলাগঞ্জের সাদা পাথর। তবে বেশ কিছু পাথর ভাঙা মেশিনের পাশে শার্ফিন টিলার লাল পাথরের স্তূপ দেখা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell