বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক-মাশুকুল ইসলাম রাজিব

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ৪৭৮ ০৯ বার দেখা হয়েছে

ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক-মাশুকুল ইসলাম রাজিব

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব । সেই সাথে নুরে আলম হত্যার বিচারের দাবি জানিয়েছেন তিনি বলেন, ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার একদিন হবেই।

এক শোকবার্তায় মাশুকুল ইসলাম রাজিব বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি প্রয়াত নুরে আলম এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাকশালী সরকারের পুলিশ বাহিনীর ছোড়াগুলিতে নির্মূল ভাবে আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু বরণ করেছে। তার এই মৃত্যু কখনও মেনে নেওয়া যায় না। নুরে আলমের এই মৃত্যুর শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব। হত্যা, গুম ও খুন করে আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। নুরে আলম হত্যার বিচার একদিন হবেই। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। অচীরেই এই সরকারের পতন ঘটবে। ইনশাল্লাহ আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে বিএনপি ক্ষমতায় আসবে

তিনি আরও বলেন, পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুতে আমি আমার একজন ভাইকে হারিয়েছি। আমি নিহত নুরে আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ পাক নুরে আলম কে বেহেস্ত নসিব করুক সেই প্রার্থনাই করি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের‌ ঘটনায় গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। আর গুলিবিদ্ধ হয়ে আহত নুরে আলমকে রাজধানীর একটি বেসরকারি‌ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell