বুধবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন।

মগ বাজারে এসি বিস্ফোরন -নিহত ৬ আহত অর্ধশতাধিক

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৮, ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ৪৩৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।

মগ বাজারে এসি বিস্ফোরন -নিহত ৬ আহত অর্ধশতাধিক ,রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। তার মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

জানা যায়, আহতদের মধ্যে অন্তত ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকা কমিউনিটি ক্লিনিক ও আদ্ব-দীন হাসপাতাল এবং আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি, তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় যে ভবনে বিস্ফোরণ ঘটে সেটির কিছু পলেস্তারা ধসে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ওপর পড়ে। এতে ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ধরে যায়। সেই আগুন ফ্লাইওভারের ওপর ও নিচে যাত্রীবাহী বাসে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আহত ও দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল জানান, বিস্ফোরণের ঘটনায় প্রথমে দুই জন মারা গিয়েছে।

অন্যদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, বার্ন ইউনিটে ১০ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া জরুরি বিভাগেও অনেক রোগী আসছেন।

জানা গেছে, আশঙ্কাজনক রোগীদের মধ্যে রয়েছেন, স্বপন (২২), নয়ন (৩২), মোতালেব (৪০), রাসেল (২৪), জাকির হোসেন (৪০), আবুল কালাম (৩৫),মোস্তাফিজ (৪৫), নবী (২৮), মো. পইমল হোসেন (৪০) এবং আজাদ (৩৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, এসি বিস্ফোরণের কথা আমরা শুনেছি এবং আবার কেউ কেউ বলেছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের কথা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell