মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মতলব থেকে পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিহত,নিখোঁজ ১

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৩, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ
  • ১৯৩ ০৯ বার দেখা হয়েছে

মতলব থেকে পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিহত,নিখোঁজ ১

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সুষ্মিত সাহা (১৪) নামে আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

শামস কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। সুষ্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। তারা দুইজনেই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

ঘটনাটি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালা।

বাবুল বালা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি একজন হাসপাতালে মারা গেছে। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল-১ লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পর পরেই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। প্রধান শিক্ষক এসে সবাইকে উঠিয়ে দিলে তারা আবার নদীতে নামে। পরে বেলা ১টার দিকে হঠাৎ করেই হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় তাকে মতলব ছেঙ্গারচর পৌর এলাকার একিট প্রভাইটে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামসকে মৃত ঘোষণা করেন। একই সময়ে গোসল করতে নামা সুষ্মিত সাহা নামে এক শিক্ষর্থী নিখোঁজ হয়।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, আমাদের একজন শিক্ষার্থী মারা গেছে। এখনও আরেক শিক্ষার্থীর খোঁজ চলছে।

চাঁদপুর নৌ-ফয়ার সার্ভিস ইউনিট কর্মকর্তা নুর উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনা শুনেছি। আরেক উদ্ধার কার্যক্রমে কুমিল্লায় ছিলাম। মোহনপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell