বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৩
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

মনোহরদীতে সৌদি প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

মনোহরদীতে সৌদি প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার

নরসিংদীর মনোহরদীতে মোছলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লার সঙ্গে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান আছে। তার বিয়ে দেওয়া হয়েছে। স্বামী প্রবাসে এবং বাড়িতে আর কেউ না থাকার কারণে মোছলিমা বাবারবাড়ি তেলিকান্দিতে মায়ের সঙ্গে থাকতেন। শনিবার (২৬ আগস্ট) দুপুরে মনোহরদী সদরে ডাক্তার দেখানোর কথা বলে বাবারবাড়ি থেকে বের হয় মোছলিমা। পরে ডাক্তার দেখানো শেষে স্বামীরবাড়িতে থেকে যাবেন বলে মা মোর্শেদা বেগমকে বলে আসেন। পরে মোর্শেদা বেগম মেয়েকে বহুবার ফোন করে না পেয়ে রোববার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে এসে দেখেন বাড়ির কলাপসিবল গেট খোলা। পরে ঘরে গিয়ে দেখতে পায় তার মেয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। মেয়েকে এভাবে পড়ে থাকতে দেখে সে চিৎকার শুরু করে। পরে তার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দিলে পুলিশ এসে মোছলিমার লাশ উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell