বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

ময়মনসিংহে পুলিশের ভূয়া (এসআই) পরিচয়ে প্রতারণার চেষ্টা-নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৩, ৩:১৯ পূর্বাহ্ণ
  • ৩৪০ ০৯ বার দেখা হয়েছে

ময়মনসিংহে পুলিশের ভূয়া (এসআই) পরিচয়ে প্রতারণার চেষ্টা-নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ

 

ময়মনসিংহে ভালুকায় উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার চেষ্টার সময় নজরুল ইসলাম (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতার নজরুল টাঙ্গাইলের দেলদুয়ারের চুনকাই গ্রামের মৃত রহম আলীর ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেনএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে নজরুল ইসলাম মোটরসাইকেল করে ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে যান। তার হাতে ওয়াকিটকি ছিল। তিনি ওই বাজারের ব্যবসায়ী আজিজুল হকের কাছে নিজেকে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন।

ওসি আরও বলেন, ‘পুলিশ পরিচয়ে তিনি ওই ব্যবসায়ীকে বলেন, তার কাছে অটোরিকশার ৪০০ পুরোনো ব্যাটারি আছে, সেগুলো কিনতে হবে। ওই ব্যবসায়ী ব্যাটারি কিনতে অস্বীকৃতি জানান। পরে নজরুল জোর করে ১৫টি পুরোনো ব্যাটারি এক লাখ পাঁচ হাজার টাকা দাম ঠিক করে তাকে কিনতে জোরাজুরি করেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটকে রেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে।’

‘এ ঘটনায় ব্যবসায়ী আজিজুল ইসলাম বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করেছেন। শনিবার (৮ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে’ বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell