সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৯
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

মরদেহের পাশে চিরকুট লেখা রয়েছে-আমার মরার পেছনে কেউ নেই। আমি নিজ ইচ্ছায় জীবন দিয়েছি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
  • ২০০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মরদেহের পাশে চিরকুট লেখা রয়েছে-আমার মরার পেছনে কেউ নেই। আমি নিজ ইচ্ছায় জীবন দিয়েছি

জেলার নাঙ্গলকোটে তানিয়া আক্তার তানজিনা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

এতে লেখা রয়েছে- ‘আমাকে (লাশ) পালকি করে নিয়ে যাবে। মরে গেলাম, আমাকে কেউ ফিরে পাবে না। ’

 

বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা দক্ষিণ শাকতলী গ্রামে বাবার বাড়ি থেকে তানজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তানজিনা ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও পৌর সদরের নাওগোদা গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী।

তানজিনা আত্মহত্যা করেন বলে ধারণা তার পরিবারের সদস্যদের। তবে তার আত্মহত্যা করার পেছনে কোনো কারণ খুঁজে পায়নি পরিবার।

স্থানীয় এলাকাবাসী জানান, ২ বছর আগে পৌর সদরের নাওগোদা গ্রামের সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তানজিনার। এ দম্পতির ঘরে এক বছরের মেয়ে রয়েছে। স্বামী ও সন্তানের সঙ্গে চট্টগ্রামে থাকতেন তানজিনা। গত ১০ নভেম্বর চট্টগ্রাম থেকে স্বামীসহ শ্বশুরবাড়ি নাওগোদা আসেন তানজিনা। এরপর ১৩ নভেম্বর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান তানজিনা। বুধবার (১৫ নভেম্বর) ভোরে স্বামী সোহাগ ট্রেনযোগে চট্টগ্রাম চলে যান। এদিন বেলা ১২টার দিকে তানজিনার মরদেহ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মরদেহের পাশে চিরকুটে লেখা রয়েছে- ‘আমি মরে গেলে আমার মরার পেছনে কেউ নেই। আমি নিজ ইচ্ছায় জীবন দিয়েছি। আমাকে মাটি দেবেন চট্টগ্রামে। আমাকে বাড়িতে মাটি দেবেন না। আমি মরার পরে কেউ কান্না করবে না। আমাকে মাটি দেবে চারজন। তারা হলো শহরের মানুষ। আমাকে মাটি দেবে হৃদয়, আকরাম, রাজু ভাই ও রকি ভাই। আর কেউ মাটি দেবে না। আমি বলে গেলাম। আর আমাকে পলকি করে নিয়ে যাবে। আমার কবরে প্রথম মাটি দেবে আমার বাবা। তার টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনবে। আমি মরে গেলাম। আমাকে কেউ ফিরে পাবে না। ইতি তানজিনা। ’

তানজিনার মা আছমা বেগম সাংবাদিকদের বলেন, সপ্তাহখানেক আগে মেয়ে ও তার স্বামী সোহাগ চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। এর মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া-ঝামেলা ছিল না। বুধবার ভোরে ভালোমতোই তার স্বামী সোহাগ চট্টগ্রামে চলে যায়। বেলা ১২টার দিকে সে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কেন আমার মেয়ে এমন করলে বুঝতে পারছি না।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell