শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৩৬
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

মরমী কবি বাউল সাধক বিজয় আবির্ভাব দিবস আজ

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

মরমী কবি বাউল সাধক বিজয় আবির্ভাব দিবস আজ

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ১২০তম জন্মবার্ষিকী আজ সোমবার (২০ ফেব্রুয়ারি)। ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন বিজয় সরকার। তার বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী।

 

 

তিনি একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন এ চারণকবি। বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বীণাপাণি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। তার দুই ছেলে কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করেন। মুক্তিযুদ্ধের গানসহ ১৮০০ বেশি গান লিখেছেন তিনি।

 

 

প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ‘পাগল বিজয়’ হিসেবে অধিক পরিচিত তিনি। কবির উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তুমি জানো নারে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, পোষা পাখি উড়ে যাবে সজনী উল্লেখযোগ্য। অসংখ্য গান লেখার পাশাপাশি দিয়েছেন সুর। এছাড়া নিজেই গেয়েছেন সেসব। বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার বেলুডে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell