বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৬
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ভাই ভাইকে কুপিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৪, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

 

 

মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ভাই ভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মো. নজরুল ইসলাম (৪০)কে কুপিয়ে হত্যা করেছে অপর দুই ভাই। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ লোমহর্ষক বর্বর ঘটনটি ঘটে।

নিহত নজরুল ইসলাম স্থানীয় চরপুবাইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে। অপরদিকে খুনি আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম নিহতের সহোদর ভাই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাসিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত বশির উদ্দিনের ছেলে তিন ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতরাতে ওই বিরোধের জের ধরে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হলে ভোরে নিহত নজরুল ইসলাম সেহরি খেয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে যায়।

এ সময় এক রাকাত নামাজ শেষ করতেই নামাজরত অবস্থায় আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম পিছন থেকে নজরুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় অন্য মুসল্লিরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

তবে এ ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এদিকে লোমহর্ষক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাকরুদ্ধ এক পরিস্থিতির সৃষ্টি করেছে। সেই সঙ্গে বর্বর এই ঘটনাটি সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত দৃষ্টান্ত মনে করছেন তারা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell