বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৪
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অঙ্কন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২৬, ২০২২, ৯:২১ অপরাহ্ণ
  • ৭৬৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংবাদিক আবাসিক এলাকা কল্যাণ সংঘ দেয়াল চিত্র ও আলপনা অঙ্কন অনুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে এশিয়ান পেইন্টের সৌজন্যে রাজধানীর পল্লবীর সাংবাদিক আবাসিক এলাকার ৯ নম্বর রোডে দেয়াল চিত্র ও আলপনা অঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে প্রজন্ম সাংবাদিক আবাসিক এলাকা কল্যাণ সংঘের এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে এ রকম প্রশংসনীয় কর্মকাণ্ড অব্যাহত থাকবে আশা করি।

সংগঠনটির সাধারণ সম্পাদক জিশান আহমেদ কুশল জানান, নতুন প্রজন্মকে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে তারা সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাবেন। কারণ নতুন প্রজন্মই গড়বে স্বপ্নের সোনার বাংলাদেশ।

প্রজন্ম সাংবাদিক আবাসিক এলাকা কল্যাণ সংঘের সভাপতি শওকত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক তথ্যমন্ত্রী দিদার বখত, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আকরাম হোসেন খান, স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও প্রবীণ সাংবাদিক জিয়াউল হক, সংগঠনের যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ তমালসহ সংগঠনের সদস্য ও এলাকার শিশু-কিশোর, তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell