শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৭, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ
  • ১১৮ ০৯ বার দেখা হয়েছে

মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৫ এর সমাপনী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “তৃণমূলে সংগঠন সংহত করি: গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান করা হয়। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রীনা আহমেদ। জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের উপদেষ্টা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী ও সদস্য শিল্পী দীপা ও মল্লিকা সংগীত পরিবেশন করেন। আলোচনা করেন জেলার সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি প্রীতিকনা দাস, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, এলজিইডির জেন্ডার বিষয়ক কর্মসূচি সংগঠক নাসিমা আক্তার। বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, তরুণীদের নিয়ে আলোচনা সভা, আমলাপাড়া, কদমতলী, গোদনাইল, আলামিন নগরে কর্মীসভা, রচনা প্রতিযোগিতা, স্কুলের ছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার ও আজকের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। সারা নারায়ণগঞ্জে শহর ও পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় প্রভাব ফেলেছে। তরুণ -তরুণী, নারী-পুরুষ সকলে প্রশংসা করেছে। সভায় জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell