শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মো. শাহাদাত হোসেন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৫, ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ
  • ৩০৪ ০৯ বার দেখা হয়েছে

মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মো. শাহাদাত হোসেন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মো. শাহাদাত হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন

শাহাদাতের শ্বশুর আবুল হাশেম সিকদার জানান, যাত্রাবাড়ীর শহিদনগর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল শাহাদাত। মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শাহাদাত কুমিল্লা জেলার মুরাদনগর থানার রাখুর নগর গ্রামের সিরাজুল ইসলামের সন্তান। ডেমরার ডগার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তিনি পাঁচ মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। শাহাদাত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell