বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৬
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

মাদকাসক্ত ছেলের হাতের বটি দিয়ে মাকে খুন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৯, ২০২২, ৮:০০ অপরাহ্ণ
  • ২১৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফেনীর সোনাগাজীতে নিজ সন্তানের হাতে খুন হয়েছেন আমেনা বেগম (৫০) নামে এক মা। রোববার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বড় ধলি গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক এ ঘটনায়  ছেলে নূর করিম রাসেলকে (২৮) গ্রেফতার করেছে। নিহত আমেনা বেগম ওই গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম রিপন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাসেল একজন মানসিক প্রতিবন্ধী ও মাদকাসক্ত। তবে বেশ কিছুদিন সে কিছুটা সুস্থ ছিলো। রোববার সকালে টাকা চেয়ে না পাওয়ায় রাসেল ক্ষিপ্ত হয়ে ঘরের সামনে পড়ে থাকা বটি দিয়ে মা আমেনা বেগমকে কোপ দেয়। এতে তার মাথা ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছেলে রাসেলকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় ব্যবহৃত বটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও  জানান, আটককৃত রাসেল মানসিক প্রতিবন্ধী বলে স্বজনরা জানিয়েছে। তাকে থানা হাজতে আটক রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell