বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪৫
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মানসিক রোগের উপসর্গগুলো জেনে নিন

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৪, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

মানসিক রোগের উপসর্গগুলো জেনে নিন

আমাদের অন্যান্য কারণে বিভিন্ন ধরনের মানসিক রোগ দেখা দেয়। মানসিক সমস্যা ব্যক্তির শারীরিক স্বাস্থ্য, জীবনযাপন ও পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

আসুন জানি মানসিক রোগের উপসর্গগুলো:

 

মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

* দীর্ঘস্থায়ী মন খারাপ, অশান্তি, হতাশা, নেতিবাচক চিন্তা

* ঘুম কম বা বেশি হওয়া, দুঃস্বপ্ন দেখা

* আত্মহত্যার চিন্তা বা চেষ্টা, নিজের ক্ষতি করা, হাত-পা কাটা

* অতি উদ্বেগ, অস্থিরতা, অতি খুঁতখুঁতে আচরণ, অনিচ্ছা সত্ত্বেও একই চিন্তা বা কাজ বারবার করা, সামাজিক পরিবেশে বা মানুষের সামনে ভীতি বা অস্বস্তি, মনোযোগ ও স্মরণশক্তি কমে যাওয়া

* মানসিক চাপজনিত কারণে শারীরিক সমস্যা যেমন—শরীরের নানা স্থানে ব্যথা, বুক ধড়ফড়, শ্বাসকষ্ট, দুর্বলতা, শক্তি না পাওয়া, খিঁচুনি ভাব, মূর্ছা যাওয়া ইত্যাদি

* অস্বাভাবিক সন্দেহ প্রবণতা, ভ্রান্ত বিশ্বাস, গায়েবি কথা শুনতে পাওয়া বা গায়েবি দেখা, একাকী বিড়বিড় করা, অসংলগ্ন কথা বলা, হঠাৎ বেশি কথা, অত্যধিক ও সাধ্যের অতিরিক্ত খরচ বা দান করা, প্রকৃত অবস্থার তুলনায় নিজেকে অনেক ক্ষমতাবান বা সম্পদশালী বা বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা, অস্বাভাবিক আচরণ, অস্বাভাবিক রাগ, মারধর ও ভাঙচুর করা

* মাদক আসক্তির কারণে বিভিন্ন শারীরিক-মানসিক প্রতিক্রিয়া

* নানা ধরনের মনোযৌন সমস্যা যেমন—যৌনতাবিষয়ক দুশ্চিন্তা ও ভুল ধারণা।

করণীয়

হঠাৎ করে কারো মধ্যে এ উপসর্গগুলো দেখা দিলে গুরুত্ব দিতে হবে। মানসিক রোগ ছাড়াও বিভিন্ন কারণে এ উপসর্গ দেখা দিতে পারে। সেজন্য রোগ নির্ণয়ে মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট বিস্তারিত ইতিহাস শুনে, রোগীর সঙ্গে কথা বলে বা তার আচরণ লক্ষ্য করে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন যে এসব উপসর্গ কোনো মানসিক রোগের কারণে দেখা দিয়েছে কি না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell