শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ আসামির বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৬, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ
  • ৯৪ ০৯ বার দেখা হয়েছে

বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।
 
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী সড়ক এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত যুবকের নাম একেএম ওসামা বিন কাদের (২০)। তিনি জেলা শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার আব্দুল কাদেরের ছেলে।  

হামলার পর স্থানীয়রা ওসামাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক সূত্র।

আহতের পরিবার ও ওসামার বরাতে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে। ওসামা একটি হত্যাচেষ্টা মামলায় প্রধান সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন। ওই মামলায় আসামি ছিলেন জুয়েল, যিনি তার স্ত্রীকে বিষপানে হত্যাচেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আহতের বাবা আব্দুল কাদের বলেন, বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ পান করিয়ে হত্যাচেষ্টা করেন। পরে সেই নারী আদালতে মামলা করেন। মামলার প্রধান সাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভেই জুয়েল শরীয়তপুর থেকে এসে ওসামার ওপর হামলা চালায়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। তাকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell