শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৮
শিরোনামঃ
মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নারায়ণগঞ্জ আড়াইহাজারে ওয়ারেন্টভুক্ত নারী আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার-৬ পুলিশ সদস্য আহত। অর্থনীতির কঠিন সন্ধিক্ষণ: বিনিয়োগ স্থবির, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী—কঠিন পরীক্ষায় আমীর খসরু ৪র্থ তম কল্পতরু উৎসব– ১৫ হাজার ভক্তদের ভোগ বিতরণ ও রেশন দান জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল

মামলার শুনানি চলাকালে আইনজীবীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
  • ১১০ ০৯ বার দেখা হয়েছে

চাঁদপুর জেলা জজ আদালতে একটি মামলার শুনানি চলাকালে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আব্দুল মান্নান খান (মহিন) নামে এক আইনজীবী। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এ ঘটনা ঘটে।

সহকর্মী আইনজীবীরা জানান, মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় আদালতের বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয় তার। তাৎক্ষণিক আদালতে থাকা অন্যান্য আইনজীবী ও আইনজীবীর সহকারীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

জেলা আইনজীবী সমিতির নেতারা জানান, অসুস্থ অবস্থায় এই আইনজীবীকে হাসপাতালে নেওয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

আইনজীবীর গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলা ৪ নম্বর কালচো দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ি। বাবার নাম মৃত ইসমাইল হোসেন ব্যাপারী। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, এই আইনজীবী ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell