সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৭
শিরোনামঃ
পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

মালয়েশিয়ায় ঈদের নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৪, ২০২১, ১:০৬ পূর্বাহ্ণ
  • ৩৮৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি। ২০ই জুলাই মঙ্গলবার ওই ৪৯ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। (খবর দ্য স্টারের) ২১ই জুলাই বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, ৪৯ জনের মধ্যে ৪৮ জন বাংলাদেশি। একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে। স্থানীয় অধিবাসীর বয়স ৬৪ বছর। ৪৮ বাংলাদেশির প্রত্যেককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ডে দেওয়া হয়েছে। ২০ই জুলাই মঙ্গলবার সকালে একদল মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করতে মসজিদে যান। কিন্তু মসজিদে একসঙ্গে নামাজ আদায়ের জন্য নির্ধারিত ১০০ জন মুসল্লির সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারপর ওই মুসল্লিরা মসজিদের সামনের সড়কে জমায়েত হয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেন। পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, গ্রেফতাকৃতরদের বিরুদ্ধে অভিযোগ, তারা করোনার বিধিনিষেধ ভেঙে মসজিদের বাইরে জমায়েত হয়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে মালয়েশিয়া। দেশজুড়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রায় প্রতিদিনই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে প্রশাসন, জেল-জরিমানা করা হচ্ছে আইন-ভঙ্গকারীদের। এ পরিস্থিতিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের এ ঘটনায় দারুণভাবে সমালোচনায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell