সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৭
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

মালয়েশিয়া প্রবাসী এক যুবককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৭, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফোনে বিয়ে হওয়া মালয়েশিয়া প্রবাসী এক যুবককে ভিডিও কলে রেখে পান্না আক্তার (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৬ আগস্ট) রাতের কোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে শনিবার (২৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পান্না রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের রিকশাচালক আব্দুল হামিদের মেয়ে। তিনি একটি পরিবারের গৃহকর্মীর হিসেবে ছিলেন।

জানা গেছে, ফোনে বিয়ে করা তার কথিত স্বামী ইসরাফিল হোসেনের বাড়ি যশোর জেলায়। বর্তমানে তিনি প্রবাসে আছেন।

এ ঘটনায় পান্নার ভাই মো. রিপন রায়পুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশ পান্নার ব্যবহৃত মোবাইলফোনটি জব্দ করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর গ্রামে আমিন ম্যানশন নামে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া মো. নুরুল আমিনের বাসায় গৃহকর্মী হিসেবে পান্না কাজ করতেন। যশোর জেলার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী ইসরাফিল হোসেনের সঙ্গে তার ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ফোনেই তাদের বিয়ে হয়।

গত ২৩ আগস্ট যশোর থেকে ইসরাফিলের বাবা এবং এক আত্মীয় পান্নাকে দেখতে তাদের বাড়িতে আসেন। তারা ফিরে যাওয়ার তিনদিন পর শুক্রবার (২৭ আগস্ট) রাতে পান্না তার গৃহকর্তার বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে স্বামী ইসরাফিলের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন। পরে শনিবার (২৭ আগস্ট) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পান্নার গৃহকর্তা নুরুল আমিনের ছেলে সারোয়ার আমিন বাংলানিউজকে বলেন, পান্না প্রায় এক বছর আগে আমাদের বাসায় কাজ নেয়। সে আমাদের এখানেই থাকতো। মাঝে মধ্যে তাদের বাড়িতে যেত। তার সঙ্গে প্রবাসী এক ছেলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারি। তবে বিষয়টি আমরা বিস্তারিত জানতাম না। ২৩ আগস্ট সে ছুটি নিয়ে বাড়িতে যায়। ওই সময় তাকে নাকি দেখতে আসে এবং বিয়ের বিষয়ে কথাবার্তা হয়। গতকাল শুক্রবার দুপুরে সে আমাদের বাড়িতে ফিরে আসে। রাতে তার প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে। সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেই। পুলিশ মরদেহ উদ্ধার করে।

পান্নার স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, যে ছেলের সঙ্গে পান্নার সম্পর্ক ছিল ওই ছেলের বাবা এসে তাদের পারিবারিক অবস্থা দেখে হয়তো সম্পর্ক মেনে নেয়নি। এতে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।

পান্না আক্তারের ভাই রিপন বলেন, প্রবাসী ইসরাফিলের সঙ্গে ফোনে আমার বোনের বিয়ে হয়। ইসরাফিলের বাবা আমার বোনকে দেখতে এসেছিলেন। তিনি ফিরে গিয়ে হয়তো পান্নাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। এ জন্য তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এক প্রবাসী ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পারেছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell