মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাময়িক বরখাস্ত,গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে নেমেছেন প্রতিবন্ধী মেয়ে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৭, ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
  • ১৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাময়িক বরখাস্ত,গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে নেমেছেন প্রতিবন্ধী মেয়ে

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় সাময়িক বরখাস্ত হয়েছেন ময়মনসিংহের তারাকান্দা শাখা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মাইনুল হক। এতে হতাশা বিরাজ করছে ভুক্তভোগীর পরিবারে।

এ পরিস্থিতিতে বাবার চাকরি ফেরত চেয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে নেমেছেন প্রতিবন্ধী মেয়ে মোছা. শারমিন হক (১৫)।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন মোছা. শারমিন হক।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এসময় ‘বাবার চাকরি ফিরিয়ে দিন, ভয় আতঙ্ক আমাদের গ্রাস করছে’ এমন শিরোনামে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রতিবন্ধী শারমিন হক জানান, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আমার বাবাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। এ ঘটনায় গত এক বছর ধরে আমার বাবা মানসিক যন্ত্রণায় ভুগছেন। তা দেখে নিজেও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। এই অবস্থায় ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক আমার বাবার চাকরি ফেরত দেওয়া হোক। আমি আমার বাবাকে সুখী দেখতে চাই।

শারমিন হকের মা মোছা. নাসরিন হক নূপুর জানান, আমার স্বামী মাইনুল হক তার পৈত্তিক সম্পত্তির মধ্যে ভাগ-বাটোয়ারার মাধ্যমে ৬টি ফ্ল্যাটের মালিক হন। তবে ভবন নির্মাণকারী ডেভলপার কোম্পানি কানন প্রপার্টিজ ভবনের দশ তলার কাজ অসম্পন্ন রেখে গাঁ ঢাকা দেয়। এতে আমরা নিরুপায় হয়ে আমাদের ভাগের তিনটি ফ্ল্যাট অন্যত্র বিক্রি করে বাকি তিনটির ডেকোরেশনের কাজ শেষ করি। এতে ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ভগ্নিপতি আবু ছিদ্দিক খান একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে আমার স্বামী মাইনুল হককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করিয়েছে।

ভুক্তভোগী মাইনুল হক জানান, ২৪ বছর ধরে সততার সঙ্গে চাকরি করে আসছি। মামলায় উল্লিখিত ঘটনার দিনও আমি ব্যাংকে কর্মরত ছিলাম, ব্যাংকের সিসি ক্যামেরায় এর প্রমাণ রয়েছে। অথচ এই সাজানো মামলায় আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন আমি ভাড়া বাসায় থেকে অসহায় দিনযাপন করছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মামলার বাদি আবু ছিদ্দিক খান বলেন, আমি আমার প্রাপ্য ফিরে পেতে মামলা করেছি। এতে হয়রানির কোনো কারণে নেই।

এ বিষয়ে মামলার বিবাদি পক্ষের আইনজীবী মো. নূরুল হক বলেন, যে কয়েকটি ধারায় মামলাটি করা হয়েছে, এর বেশির ভাগ হয়রানিমূলক। আশা করছি বিবাদি ন্যায় বিচার পাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell