শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

মিরপুরে অটোরিকশা আটকের প্রতিবাদে চালকদের হামলা – ৫ ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ট্রাফিক পুলিশ আহত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১৫, ২০২২, ১১:৫৭ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

মিরপুরে অটোরিকশা আটকের প্রতিবাদে চালকদের হামলা – ৫ ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ট্রাফিক পুলিশ আহত

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছিল ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকরা। এ সময় বক্সগুলো ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আহত হন মিজানুর রহমান নামে এক ট্রাফিক পুলিশ সদস্য।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মিরপুর ১০ নম্বর আদর্শ স্কুলের সামনে একটি ব্যাটারিচালিত রিকশা আটকে রাখেন ট্রাফিক পুলিশ সদস্য মিজানুর। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ থেকে ৩০ জন রিকশাচালক মিজানুরের ওপর হামলা চালায়।

এ সময় অপর এক ট্রাফিক কর্মকর্তা দৌড়ে পালিয়ে যান।হামলার ঘটনায় মিজানুরের মুখ থেঁতলে যায়। পরে তাকে পথচারীদের মধ্যে দুজন হাসপাতালে নিয়ে যায়। এ সুযোগে আটকে রাখা রিকশা নিয়ে পালিয়ে যান চালক।

এ ঘটনার পর মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশবক্সে হামলা চালায় রিকশাচালকরা। এরপর মিরপুর ১২ নম্বর, কালশী, পূরবী, সাগুফতা, মিরপুর-১ সহ কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে একজোট হয়ে হামলা চালায় ব্যাটারিচালিত রিকশাচালকরা।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন জানান, সকালে ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা একজোট হয়ে ট্রাকিক বক্সে হামলা চালিয়ে ৫টি পুলিশ বক্স ভাঙচুর করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell