শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

মুক্তি পাচ্ছে প্রায় এক যুগ পর চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৩, ২০২১, ১১:৩৩ অপরাহ্ণ
  • ৩৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। প্রায় এক যুগ ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তি পাচ্ছে চিত্রনায়ক মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। ২০০৫ সালে ‘লীলামন্থন’ নামে সিনেমাটির শুটিং শুরু হলেও বর্তমানে নাম বদলে রাখা হয়েছে ‘জীবন যন্ত্রণা’।

এ সিনেমার গল্পে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের ভিন্ন এক গল্প। যেখানে তুলে ধরা হয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামে যৌনকর্মীদের অবদানের কথা।

অক্টোবরের শেষ সপ্তাহে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছেন বলে জানান এর প্রযোজক ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি আগামী বছরের ২৬ মার্চের দিকে মুক্তির পরিককল্পনা চলছে।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এ সিনেমায় মান্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

মান্না ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কর্মজীবনে মান্না তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell