বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

মুনিয়া হত্যার ঘটনা :পুনঃ তদন্ত সরকারের কাছে দাবি-৫১ নাগরিক।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ১২:৪২ পূর্বাহ্ণ
  • ৩২৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মুনিয়া হত্যার ঘটনা :পুনঃ তদন্ত সরকারের কাছে দাবি-৫১ নাগরিক।

বিচার চেয়ে আয়োজিত একটি নাগরিক সমাবেশে বাধা দেওয়া, মামলার পর আনভীরের অবাধ চলাচল, মুনিয়ার বিষয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, কুৎসা ও অবিরাম অপপ্রচার চালানো, মামলার বাদীর বিরুদ্ধে নানা হয়রানিমূলক ঘটনা তদন্তকে প্রভাবান্বিত করার উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রতীয়মান হয়।’ এ সব পরিপ্রেক্ষিতে এই মামলায় সুষ্ঠু তদন্ত হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করার যথেষ্ট অবকাশ আছে বলে জানান বিবৃতিদাতারা। তারা বলেন, ‘আমরা এই মামলার সুষ্ঠুভাবে পুনঃ তদন্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং পুলিশের কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ আলামতগুলোর (যেমন-নিহতের ডায়েরি ইত্যাদি) যেন যথাযথ ও ন্যায়ানুগ বিশ্লেষণ হয় তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মামলার বাদীকে কোনো চাপের মুখে পদ্মা ব্যাংক কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেছে কিনা সরকারকে তাও খতিয়ে দেখতে অনুরোধ করছি। একইসাথে মুনিয়ার বিরুদ্ধে অপপ্রচার এবং মামলার বাদীকে হয়রানি বন্ধ এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানাচ্ছি।’ বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি মুনিয়ার  ও উআত্মহত্যা বা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তপযুক্ত বিচার দেশের আইনের শাসনের প্রতি মানুষের আস্থা রক্ষার স্বার্থে খুবই জরুরি। নারীর বিরুদ্ধে সংহিসতা রোধে সরকারের যে ঘোষিত নীতি রয়েছে তার প্রতি সরকারের আন্তরিকতা এ ধরনের ঘটনায় ক্ষমতাশালী ও বিত্তশালী অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রমাণিত হতে পারে।’ অবিলম্বে এই মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে না-রাজী দরখাস্ত দাখিল করে এ ঘটনার পুনরায় নিরপেক্ষ, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন বিবৃতিদাতারা। বিবৃতিদাতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, অর্থনীতিবিদ ও নির্বাহী সভাপতি পিপিআরসি ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরীন, নারীপক্ষের সদস্য শিরিন প হক, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পারভীন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, মানবাধিকার কর্মী ড. ফষ্টিনা পেরেরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের নির্বাহী পরিচালক সঞ্জীব দ্রং, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্লিনিক্যাল নিউরোসাইন্স সেন্টারের পরিচালক ড. নায়লা জেড খান সহ ৫১ নাগরিক।-

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell