শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৬
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা-গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৩, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হত্যা-গ্রেফতার ৪

মুন্সিগঞ্জ প্রতিনিধি।। মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কালা চাঁন সর্দার নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হিরু সর্দার (৪০), বাবু সর্দার (৩৫), আলমগীর সর্দার (৪৫) ও মুক্তা বেগম (৩৫)। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম জানান, মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় কালা চাঁন সরদারকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় হিরু ও বাবুকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

এছাড়া গাজীপুরে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আলমগীর ও মুক্তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, কয়েকদিন ধরে কালাচাঁন সরদারের সঙ্গে তাঁদের প্রতিবেশী বাবু সরদর ও হিরু সরদারদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৬ জানুয়ারি বাবু সর্দার ও হিরু সরদারের নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালানো হয়। কালাচাঁন সর্দার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে ফেরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সর্দার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালা চাঁন সরদারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিলে সেখানে কালাচাঁনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কালাচাঁনের স্ত্রী বাদী হয়ে মুন্সিগঞ্জের লৌহজং থানায় আটজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell