বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

মুন্সিগঞ্জের সিরাজদীখানের চরগুলগুলিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৮, ২০২৩, ১:৩১ পূর্বাহ্ণ
  • ২৯৭ ০৯ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদীখানের চরগুলগুলিয়ায় জমি নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ফালান মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফালান মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ফালান মিয়া চরগুলগুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এ ঘটনায় উভয় পক্ষের আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, জমি নিয়ে চরগুলগুলিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়ার সঙ্গে নুরু মিয়ার ছেলে জয়নাল মিয়ার বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকাল ১০টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে ফালান মিয়াসহ ১২জন আহত হয়। এর মধ্যে টেঁটাবিদ্ধ ফালান মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, হাসপাতালে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell