শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩২
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায়- রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে গৃহবধূ হত্যা-চার আসামির রিমান্ড।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩১, ২০২১, ১২:৪৪ পূর্বাহ্ণ
  • ৩৩৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মুন্সিগঞ্জে তুচ্ছ ঘটনায়- রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে গৃহবধূ হত্যা – চার আসামির রিমান্ড ।

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রতিবেশীর বাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে গৃহবধূ হত্যার ঘটনায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ আগস্ট) বিকেলে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এই রিমান্ডের আদেশ দেন।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২৯ আগস্ট) রাতে টঙ্গীবাড়ী ভিটি মালদা গ্রামে খাদিজা বেগম (৫০) নামে সোমবার দুপুরে পাঁচ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চার আসামির সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়। বিকেলে শুনানি শেষে বিচারক তাদের মধ্যে রমজান বেপারী (৪৮) ও আল ইসলামের (৩৫) দুইদিন করে এবং বকুল বেগম (৪০) ও আনোয়ার ছৈয়ালের (৪৩) একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের মধ্যেই রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে রোববার সন্ধ্যায় মুক্তারের বাড়িতে হামলা চালান রমজানসহ কয়েকজন। এ সময় রমজান প্রথমে মুক্তারের স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পেটান। পরে খাদিজার পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করলে রোববার রাতেই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী বাদী হয়েছে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। মূলত পূর্ব শত্রুতার জের ধরেই কথা কাটাকাটি ও একপর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell