শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫০
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি জয়নালকে গ্রেফতার করেছে র‌্যাব

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৭, ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ণ
  • ২৩১ ০৯ বার দেখা হয়েছে

 

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি জয়নালকে গ্রেফতার করেছে র‌্যাব

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

নির্বাচন পরবর্তী সহিংসতায় মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি জয়নালকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেমাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১০।

গ্রেফতার জয়নাল সিরাজদীখান উপজেলার খালপাড় এলাকা মৃত আব্দুল হাদীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, ৭ জানুয়ারি স্ত্রীর ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নয়ন। ভোট শেষে রাত সোয়া ৮টার দিকে সিরাজদীখান থানাধীন চিত্রকোট এলাকায় পৌঁছালে জয়নালসহ অন্যান্য আসামিরা রামদা দিয়ে নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। একই সঙ্গে বাম হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেন। পরবর্তীতে হাতের কাটা অংশ নিয়ে উক্ত স্থান থেকে চলে যান আসামিরা। ঘটনার পর নয়নের মা পারভীন আক্তার বাদী হয়ে সিরাজদীখান থানায় মামলা করেন।

এরপর ১৬ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে গেমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জয়নালকে গ্রেফতার করে র‌্যাব। তাকে সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের সমর্থক ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell