রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৭
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

মেজর সিনহা হত্যা মামলা-সাফাই সাক্ষী শেষ যুক্তিতর্ক ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৮, ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ণ
  • ৬১৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। মেজর সিনহা হত্যা মামলা-সাফাই সাক্ষী শেষ যুক্তিতর্ক ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামির আদালতে কার্যবিধি ৩৪২ ধারায় লিখিত বক্তব্য (সাফাই সাক্ষী) প্রদান শেষ হয়েছে।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) আসামি বরখাস্ত এসআই নন্দ দুলালের বক্তব্যের মধ্য দিয়ে সব আসামিদের আদালতে বক্তব্য প্রদান শেষ হয়।পরে আদালত এই মামলার যুক্তিতর্কের জন্য আগামী ৯, ১০, ১১ ও ১২ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে নন্দ দুলাল বক্তব্য দেওয়া শুরু করেন। সোমবার (০৬ ডিসেম্বর) এই মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন। বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চেয়েছেন। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপসহ আসামিরা মৌখিকভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, ৮৩ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন। জেরাও শেষ হয়েছে। গতকাল সোমবার কার্যবিধি ৩৪২ ধারায় ১৪ জন আসামি আদালতে তাদের লিখিত বক্তব্য দিয়েছেন। আজ মঙ্গলবার অপর আসামি নন্দ দুলাল তার লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন।

তিনি জানান, পরে আসামিদের দেওয়া বক্তব্য নিয়ে আদালত পর্যালোচনাও করেছেন। আদালতের বিচারক সব আসামিদের পৃথকভাবে তাদের বক্তব্য নিয়ে সরাসরি সওয়াল-জবাব করেন। আগামি ধার্য তারিখে এই মামলার যুক্তিতর্ক শুরু হবে।

গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell