মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩১
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে নানাভাবে ব্ল্যাকমেইলিং,চক্রের চার সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে নানাভাবে ব্ল্যাকমেইলিং,চক্রের চার সদস্যকে গ্রেফতার

স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের আইডি থেকে ছবি সংগ্রহ করে সেগুলো অশ্লীলভাবে এডিট করে ফেসবুক পেইজ ও গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকাসহ নানাভাবে ব্ল্যাকমেইলিং করতো। এমনই একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাজ থেকে এই কাজে ব্যবহৃত কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল সেট জব্দ করা হয়।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের মহিউল ইসলামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রঙ্গন (১৮), বিলবাদুরিয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে শাহরিয়ার কবির আকাশ (১৭) , পাবনা পৌর এলাকার রাধানগরের শাহিন মণ্ডলের ছেলে ইমন আহাম্মেদ (২০) এবং শালগাড়ীয়া এলাকার বকুল হোসেনের ছেলে হাসিবুল হাসান তন্ময় (২২)।

সংবাদ সম্মেলন পুলিশ সুপার বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে মেয়েদের ছবি এডিট করে নিজেদের গ্রুপ পেজে পোস্ট করতো। একই সঙ্গে নানা সময়ে মেয়েদের কাছে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করতো। বিষয়টি নিয়ে একাধিক অভিভাবক আমাদের কাছে অভিযোগও করেছে। এরই ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই সব গ্রুপ পেজের অ্যাডমিনদের তথ্য উপাত্ত নিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আইনগত প্রক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হবে।

এই চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন তুহিন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell